শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

Utilization Permission (UP) ইস্যুতে Customs Bond Management System (CBMS) ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ১৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশের বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে গত ০১ জানুয়ারি, ২০২৫ তারিখ থেকে জাতীয় রাজস্ব বোর্ড Customs Bond Management System (CBMS) নামক একটি স্বয়ংক্রিয় সফটওয়্যার চালু করেছে। বর্তমানে এনবিআরের অধীনস্থ ০৩ (তিন)টি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে এই সফটয়্যারের ২৪টি মডিউল ব্যবহার করে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে সেবা প্রদান করা হচ্ছে।

বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির জন্য শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অনুমোদিত সহগ অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে Utilization Permission (UP) গ্রহণ করে থাকে। CBMS-এর UP মডিউল চালু হলেও এখনও বেশিরভাগ প্রতিষ্ঠানই ম্যানুয়াল পদ্ধতিতে UP নিচ্ছে, মাত্র অল্প কিছু প্রতিষ্ঠান অনলাইনে এই সেবা নিচ্ছে। সফটওয়্যারটির ব্যবহার বাধ্যতামূলক না হওয়ায় গত ১০ মাসেও এর ব্যবহার কাঙ্খিত মাত্রায় পৌঁছায়নি। CBMS সিস্টেমটি ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে সিস্টেমটিতে প্রয়োজনীয় উন্নয়ন ও সংশোধন করে আরও ব্যবহারবান্ধব করা হয়েছে।

বন্ডেড প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ও স্বচ্ছ সেবা প্রদানের লক্ষ্যে CBMS-এর ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে আজ এনবিআরের আয়োজিত ‘মিট দ্যা বিজনেস’ শীর্ষক আলোচনায় গার্মেন্টস, নিটওয়্যার, এক্সেসরিজ, টেক্সটাইল ও লেদারগুডস খাতের শীর্ষ সংগঠন BGMEA, BKMEA, BGAPMEA, BTMA এবং LFMEAB-এর প্রতিনিধিগণ একমত হন। আলোচনায় অতি দ্রুততার সাথে, সম্ভব হলে আগামী ১ ডিসেম্বর, ২০২৫ থেকে UP ইস্যু সংক্রান্ত সকল সেবা গ্রহণ ও প্রদানের জন্য CBMS সফটওয়্যারের ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাবনা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এনবিআর শীঘ্রই এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক নির্দেশনা জারি করবে।

CBMS বাধ্যতামূলক হওয়ার সুবিধাসমূহ:
 এনবিআরের সেবা প্রদান প্রক্রিয়ায় দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে;
 বন্ডেড প্রতিষ্ঠানগুলোর জন্য সেবা প্রাপ্তি হবে আরও সহজ, সময়সাশ্রয়ী ও ব্যয়সাশ্রয়ী হবে;
 কাঁচামালের ইন-পুট ও আউট-পুটের তথ্য সফটওয়্যারে এন্ট্রি করায় হিসাব রক্ষণ স্বয়ংক্রিয় ও স্বচ্ছ হবে;
 বন্ড কমিশনারেটে ম্যানুয়ালি দলিলপত্র জমা দেওয়ার জটিলতা দূর হবে; এবং
 বন্ড সংক্রান্ত বিভিন্ন বিবাদের পরিমাণ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি ও দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার লক্ষ্যে বন্ডেড ওয়্যারহাউসিং ব্যবস্থাপনা সংক্রান্ত অটোমেটেড CBMS সিস্টেমের ব্যবহার বাধ্যতামূলক করায় এনবিআরের ডিজিটালাইজেশন কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত সকল কার্যক্রম ধীরে ধীরে পূর্ণ অটোমেশনের আওতায় আনার এনবিআরের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

-জাতীয় রাজস্ব বোর্ড

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102