রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মেহেরপুরে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার প্রেমিকা, আটক-২

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১৪ নভেম্বর, ২০২৫

মেহেরপুরে সদর উপজেলা রায়পুর মাঠে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে প্রেমিকা, ঘটনায় সাথে জড়িত দুই যুবককে আটক করেছে পুলিশ। ধর্ষণের ঘটনাটি মেহেরপুর সদর উপজেলার রাজাপুর মাঠে বুধবার সন্ধ্যায় ঘটেছে, আটক দুই ধর্ষক হলেন রাজাপুর গ্রামের আফতাব আলীর ছেলে আশরাফুল ইসলাম, জামাত আলীর ছেলে রাকিবুল ইসলাম, অন্য দিকে আরেক ধর্ষক নজরুল ইসলামের ছেলে মিনারুল পালাতক রয়েছেন।

বৃহস্পতিবার ১৩ নভেম্বর-২০২৫ দুপুরে দুই আসামিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আটক করে থানায় নিয়ে আসেন, বৃহস্পতিবার ১৩ নভেম্বর-২০২৫ রাতে ধর্ষণের শিকার কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন, আটককৃত দুই ধর্ষককে শুক্রবার ১৪ নভেম্বর-২০২৫ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

মামলার বিবরণে জানা গেছে, বুধবার বিকালে মেহেরপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী তার প্রেমিক সরকারি কলেজের অনার্সের ছাত্রের সাথে মোটরসাইকেল যোগে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন, পরে সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের মাঠের রাস্তা দিয়ে আসার সময় তিন যুবক তাদের পথরোধ করে, এসময় তারা ওদের দু’জনকে নানা প্রশ্ন করতে থাকে, কথা কাটাকাটির একপর্যায়ে তারা প্রেমিকের গলায় অস্ত্র ঠেকিয়ে ইউপি সদস্য চঞ্চলের ভাটার পিছনে আম বাগানে নিয়ে যায়।

এসময় তারা প্রেমিকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবী করেন, চাঁদা না দিলে তাদের দু’জনকে বিবস্ত্র করে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দিতে থাকেন, এসময় প্রেমিক তার প্রেমিকাকে তিন যুবকের কাছে রেখে টাকা নিতে মেহেরপুর শহরে আসেন, টাকা নিয়ে ফিরে গিয়ে দেখেন তার প্রেমিকা কান্নাকাটি করছেন, পরে প্রেমিকা জানান তাকে জোর করে ৩ জন তাকে ধর্ষণ করেছে, এসময় সে অসুস্থ হয়ে পড়ে, প্রেমিক তখন পরিস্থিতি খারাপ দেখে গ্রামবাসী-সহ তার বন্ধুদের খবর দেয়, পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাড়ি পাঠায়। পরে ধর্ষণের স্বীকার প্রেমিকা নিজে বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, মামলায় ৩ যুবককে আসামী করেছেন।

মেহেরপুর সদর থানার ওসি অপারেশন জাহাঙ্গীর সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার আমি তদন্তাকারি কর্মকর্তা নিযুক্ত হয়েছি, ধর্ষণের শিকার কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন, ঘটনার সাথে জড়িত দুই জনকে আটক করা হয়েছে, পালাতক আসামি কে আটকের জন্য পুলিশ অভিযান চলমান রয়েছে, বৃহস্পতিবার ধর্ষণের শিকার কলেজছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে, আটককৃতদের শুক্রবার ১৪ নভেম্বর-২০২৫ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102