শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন অধিকতর সহজীকরণ, বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ রেখে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য, শোভন কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

জেনেভায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৫তম গভর্নিং বডির সভায় যোগদানের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা ও আইএলও ঢাকা অফিসের প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন অধিকতর সহজীকরণ, বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ রেখে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য, শোভন কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য, শোভন কর্ম পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। বাংলাদেশ ইতোমধ্যেই তিনটি গুরুত্বপূর্ণ আইএলও কনভেনশন অনুস্বাক্ষর করেছে। কনভেনশনগুলো হলো: শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য (ওএসএইচ) সম্পর্কিত কনভেনশন নং ১৫৫ ও ১৮৭ এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ সম্পর্কিত কনভেনশন নং ১৯০।

গতকাল বুধবার ঢাকার ওয়েস্টিন হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, গত ২০ অক্টোবর মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এই অনুমোদনের দলিলগুলো স্বাক্ষরিত হয়েছে এবং খুব শীঘ্রই সেগুলো আইএলওর মহাপরিচালকের কাছে হস্তান্তর করা হবে। তিনি এই অর্জনকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সাফল্য হিসেবে আখ্যায়িত করেন। কনভেনশন ১৫৫ ও ১৮৭ এর অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ এখন আইএলওর ১০টি মৌলিক কনভেনশনের সবকটিই অনুমোদনকারী দেশে পরিণত হলো। কনভেনশন ১৯০ এর অনুমোদন কর্মক্ষেত্রে, বিশেষ করে নারী কর্মীদের জন্য, সহিংসতা ও হয়রানি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় উপদেষ্টা আরও জানান, শ্রমিকদের বিরুদ্ধে মামলার পুনরাবৃত্তি রোধ ও অপরাধের জন্য বর্ধিত শাস্তিসহ প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কাঠামো তৈরির কাজ চলছে। শ্রম আইনের প্রয়োগ নিশ্চিত করতে শ্রম পরিদর্শন নিয়োগ ত্বরান্বিত করা হচ্ছে। সাতটি নতুন শ্রম আদালত প্রতিষ্ঠার পাশাপাশি একটি অনলাইন মামলা ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করা হচ্ছে। শ্রম খাতে ডিজিটালাইজেশন এবং একটি সমন্বিত শ্রমিক ডেটাবেজ তৈরির কাজও এগিয়ে চলেছে।

তিনি আরও অবহিত করেন যে, সম্প্রতি অনুমোদন হওয়া শ্রম আইন ২০০৬-এর সংশোধনী অধ্যাদেশ শীঘ্রই গেজেটে প্রকাশিত হবে, যা শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিত করবে।

নৌপরিবহন বিষয়ক অংশে উপদেষ্টা ২০২৬-২৭ মেয়াদে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলের ক্যাটাগরি ‘সি’ এর সদস্য পদে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা করেন এবং উপস্থিত দেশগুলোর দূতাবাসের কাছে বাংলাদেশের পক্ষে সমর্থন কামনা করেন।

সভায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আইএলওর প্রতিনিধিরা শ্রম আইন ২০০৬ এর সংশোধনী অধ্যাদেশ অনুমোদন এবং আইএলও এর তিনটি কনভেনশন অনুস্বাক্ষরের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান।

সভায় মাননীয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত জনাব লুৎফে সিদ্দিকী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়া; নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি; বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স; সুইডেনের রাষ্ট্রদূত এবং ইংল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন, নেদারল্যান্ডস ও কানাডা দূতাবাসের প্রতিনিধি; এবং বাংলাদেশে আইএলও এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননসহ আইএলও ঢাকা অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102