শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

আস্থা লাইফ ইন্স্যুরেন্স এর মুখ্য নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বীমা খাতের সার্বিক উন্নয়ন, গ্রাহক আস্থা পুনরুদ্ধার ও আধুনিক সেবা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা-পর্যালোচনার ধারাবাহিক অংশ হিসেবে রাজধানীর এসকেএস টাওয়ারে অবস্থিত আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর প্রধান কার্যালয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বুধবার, ১২ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন দৈনিক এই আমার দেশ ও দৈনিক মুখপাত্র পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এবং ব্যাংক বীমা অর্থ নিউজ-এর প্রধান সম্পাদক এম হোসাইন আহমদ ও নির্বাহী সম্পাদক নূরনবী সোহেল। এ সময় আস্থা লাইফের লিগ্যাল ও পাবলিক রিলেশন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এস এম মাহফুজ ইউনুসও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দেশের বীমা শিল্পের আধুনিকায়ন, গ্রাহক সেবা উন্নয়ন ও জনগণের আস্থা পুনরুদ্ধার নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম (অবঃ) বলেন, “বীমা খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য আইন ও নীতিমালাকে যুগোপযোগী করা এখন সময়ের দাবি। পুরনো কিছু বিধি সংশোধন করে বাস্তবসম্মত ও গ্রাহকবান্ধব কাঠামো তৈরি করতে হবে।”

তিনি পলিসি সারেন্ডার নীতি সম্পর্কে বলেন, “অনেক গ্রাহক তাদের পলিসির অর্থ ফেরত পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হন, যা আস্থার সংকট সৃষ্টি করে। যদি নির্দিষ্ট সার্ভিস চার্জ কর্তন সাপেক্ষে গ্রাহকদের জমাকৃত অর্থ ফেরত দেওয়া যায়, তাহলে বীমা খাতে জনগণের ইতিবাচক ধারণা সৃষ্টি হবে।”

ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম (অবঃ) আরও উল্লেখ করেন, “আস্থা লাইফ শুধুমাত্র একটি বীমা প্রতিষ্ঠান নয়, এটি মানুষের নিরাপত্তা, বিশ্বাস ও ভবিষ্যতের পরিকল্পনার প্রতীক। বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্টের একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা, নীতি-নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছি। গ্রাহকবান্ধব উদ্যোগ, ডিজিটাল সেবা এবং দ্রুত ক্লেইম নিষ্পত্তির মাধ্যমে আস্থা লাইফ ইতোমধ্যে দেশের বীমা খাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে।”

সাংবাদিক এম হোসাইন আহমদ বলেন, “বীমা খাতের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আস্থা লাইফের মতো সৎ, স্বচ্ছ ও গ্রাহককেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর ইতিবাচক উদ্যোগগুলো গণমাধ্যমে প্রচার পেলে জনগণের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে।”

কোম্পানির লিগ্যাল ও পিআর বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এস এম মাহফুজ ইউনুস বলেন, “আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আইডিআরএ- এর সকল নীতিমালা ও নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে পরিচালিত হচ্ছে। আমরা সর্বদা গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে সচেষ্ট, কারণ ‘আস্থা’ মানেই সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি।”

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের বীমা শিল্পকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গ্রাহকবান্ধব করার আশাবাদ ব্যক্ত করেন।

ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম (অবঃ) বলেন, “আস্থা লাইফ ইন্স্যুরেন্স দেশের জাতীয় অর্থনীতির উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখা সহ বীমা খাতের সুশাসন প্রতিষ্ঠা এবং বীমা খাতের প্রতি গ্রাহকের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘ ৪০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার সম্পন্ন শেষে আস্থা লাইফ ইন্স্যুরেন্স এর দায়িত্ব গ্রহণের পর বীমা সেবা ও গ্রাহক সেবা নিশ্চিতকরণে কান্ডারী হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম (অবঃ)-এর দূরদর্শী নেতৃত্ব সেনাবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের এই প্রতিষ্ঠানটিকে ইতোমধ্যে দেশের বীমা শিল্পে স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা ও গ্রাহকসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102