রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মাদকাসক্ত ছেলের হাতুড়ির আঘাতে মা গুরুতর আহত, মৃত্যুপথযাত্রী

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদরের সুরাট ইউনিয়নের চুটুলিয়া গ্রামে মাদকাসক্ত ছেলের হাতুড়ির আঘাতে মা গুরুতর আহত হয়ে মৃত্যুপথযাত্রী হয়েছেন।

জানা গেছে, শনিবার (১০ নভেম্বর) দুপুরে বিলকিস বেগম (৩৫) ঘরে থালাবাসন পরিষ্কার করছিলেন। এসময় তার ছেলে সাকিব হোসেন ওরফে লাদেন (১৯) হঠাৎ এসে তুচ্ছ বিষয় নিয়ে মায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে মায়ের মাথায় আঘাত করে। এতে বিলকিস বেগম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে আহত বিলকিস বেগমকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা ফরিদপুর সদর হাসপাতালে পাঠান, যেখানে তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

ঘটনার পর স্থানীয়রা লাদেনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাদেনকে আটক করে।

এ ঘটনায় আহতের পিতা ইসাহাক আলী তার নাতি লাদেনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয়দের ভাষ্য, লাদেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে বিভিন্ন সময় টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর জুলুম ও নির্যাতন চালিয়ে আসছিল।

পুলিশ জানায়, আটক লাদেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102