শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

ভোক্তার স্বার্থে কাজ করা আমাদের মূল উদ্দেশ্য —বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা : ১১ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন,
ভোক্তার স্বার্থে কাজ করা আমাদের মূল উদ্দেশ্য। ব্যবসা বাণিজ্য সংকীর্ণ করা আমাদের উদ্দেশ্য নয়।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের ডিও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ করা এ মন্ত্রণালয়ের মূল কাজ। সেটা বাস্তবায়নে আমাদের প্রচেষ্টার ঘাটতি নেই।

ভোজ্যতেলের ডিও ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন , “ভোজ্যতেল সরবারাহের ক্ষেত্রে আপনাদের অবদান গুরুত্বপূর্ণ। বাজার স্থিতিশীল রাখতে আপনাদের পরামর্শ ও সহযোগিতা চাই। ”

আপনি ও আমি দিন শেষে ভোক্তা উল্লেখ করে উপদেষ্টা বলেন , “খুব স্বাভাবিক ভাবেই আমি এবং আমার মন্ত্রণালয় ভোক্তাদের স্বার্থে কাজ করবো। দেশের মানুষের যেটা প্রয়োজন আমি সেটা করবো। সে কাজে আপনারা ( ডিও ব্যবসায়ীরা ) সহযোগিতা ও পরামর্শ দিয়ে দেশের মানুষের তথা আমাদের পাশে থাকবেন সে প্রত্যাশা করি।

বাজারে ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায় সব পদক্ষেপ নেওয়া হবে। সে পদক্ষেপ কার পক্ষে আর কার বিপক্ষে যাবে সেটা দেখবোনা বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

তিনি আরো বলেন , প্রচলিত রীতিতে পণ্যের তেলের বাজার নিয়ন্ত্রণ করতে গিয়ে খুচরা বা মাঝারি বিক্রয় কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়। একারণে এসব অভিযান খুব সফল হয়না। যে কোন পণ্যের সরবরাহ শৃঙ্খলে উৎপাদন বা আমদানি স্তর থেকে শুরু করে ডিও ব্যবসায়ী ,পাইকারি ও খুচরা বিক্রেতা সকলকে আমাদের কার্যক্রমের আওতায় আনতে হবে।তেলের বাজার অস্থির করার পেছেনে মিল মালিকেরা অথবা আপনারা ( ডিও ব্যবসায়ীরা) অথবা উভয়ই জড়িত থাকতে পারেন।

ছোট্ট একটি দোকানদার ৫০০ বোতল তেল খাটের নিচে লুকিয়ে রেখে বাজার অস্থির করবে এটা আমার মনে হয় সঠিক না। টেলিভিশনে তেল উদ্ধারের নাটক প্রচার করা হয়। সারাদেশে মানুষ বাহবা দেয় কিন্তু কাজের কাজ কিছুই হয়না। দেখানো হলো মুদি দোকানদারই সব কারসাজি করেছে আর কারো দায় নেই। আমরা প্রকৃত দোষীকে সনাক্ত করতে চাই- ভোজ্যতেলের বাজারে কাউকে নৈরাজ্য করার সুযোগ দিবো না বলেও যোগ করেন তিনি।

ভোজ্যতেলের ডিও ব্যবসায়ীরা মিল মালিকদের কাছ থেকে সময়মত পণ্য না পাওয়ার অভিযোগ করেন এবং এ সমস্যা সমাধানের দাবি জানান।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান , ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ ,ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়শল আজাদ এবং ভোজ্যতেল ডিও ব্যবসায়ী নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102