বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ESCAP এর ৮২তম অধিবেশনে টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে,বাড়াবে কর্মসংস্থান — বস্ত্র ও পাট মন্ত্রী সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী এক বছর সশ্রম কারাদণ্ড ও ২০ লক্ষ টাকা অর্থদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও সিটিটিসি শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার James Goldman সাক্ষাৎ করেন থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন পরিকল্পনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌছানো অসম্ভব – সিনিয়র সচিব রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির নিকট জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর করেন ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম-এর নিয়োগকে ঘিরে প্রশাসনিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে

শয়তানের নিশ্বাস (স্কোপোলামিন) প্রয়োগ করে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়া চক্রের মূলহোতা ৩৮ (আটত্রিশ) মামলার আসামি তানিয়া গ্রেফতার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১১ নভেম্বর ২০২৫

রাজধানীর রূপনগর থানা এলাকার একটি বাসা থেকে শয়তানের নিশ্বাস (স্কোপোলামিন জাতীয় বিশেষ কেমিক্যাল) প্রয়োগ করে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়া চক্রের মূলহোতাকে মালামালসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রূপনগর থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মোসাঃ তানিয়া (৪০)।

রূপনগর থানা সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ০৬.০০ ঘটিকায় জনৈক বেলাল হোসেনের স্ত্রী নাসিমা আক্তারের সাথে গ্রেফতারকৃত মহিলার পরিচয় হয়। গ্রেফতারকৃত মহিলা নাসিমা আক্তারের বাসার ভিতরে প্রবেশ করে কথা বলতে থাকে। কথা বলার একপর্যায়ে উক্ত মহিলা তার ব্যাগ থেকে শয়তানের নিশ্বাস (স্কোপোলামিন) নাসিমা আক্তারের নাকের কাছে নিয়ে হিতাহিত জ্ঞান শূন্য করে তার ব্যবহৃত ২৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি নিয়ে করে পালিয়ে যায়। এ ঘটনায় বাদী বেলাল হোসেনের অভিযোগের প্রেক্ষিতে রূপনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

রূপনগর থানা সূত্রে জানা যায়, মামলার প্রেক্ষিতে রূপনগর থানার একটি চৌকস টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি মোসাঃ তানিয়ার অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে সোমবার দিবাগত রাত (১১ নভেম্বর) আনুমানিক ০৩:০০ ঘটিকায় তুরাগ থানাধীন উত্তরা দিয়াবাড়ির একটি বাসায় অভিযান পরিচালনা করে তানিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে তিন ভরি ছয় আনা স্বর্ণালংকার, স্বর্ণালংকার বিক্রয়ের নগদ ৯ লক্ষ ১ হাজার ৮৪০ টাকা, একটি প্রাইভেটকার, একটি স্বর্ণ মাপার ডিজিটাল মেশিন, ইমিটেশনের গয়না ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত তানিয়া দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিশেষ করে প্রবাসী পরিবারগুলোর তথ্য সংগ্রহ করতো। সে নিজেকে প্রবাসী বা প্রবাসীদের আত্মীয় পরিচয় দিয়ে টার্গেটকৃত বাসায় প্রবেশ করতো। কথাবার্তার একপর্যায়ে সে ভুক্তভোগীদের বিভিন্ন বৈদেশিক মুদ্রা বা ইমিটেশন দেখানোর ছলে তার কাছে থাকা শয়তানের নিশ্বাস (স্কোপোলামিন) প্রয়োগ করে সুকৌশলে বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যেত।

গ্রেফতারকৃত তানিয়ার নামে বিভিন্ন থানায় ৩৮ টি মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102