শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

বাংলাদেশের স্থল, নৌ ও সমুদ্রবন্দরসমূহের উন্নয়নে চলতি বছরেই চূড়ান্ত হচ্ছে ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি: নৌপরিবহন উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের স্থল, নৌ ও সমুদ্র বন্দরসমূহের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি শীর্ষক একটি জাতীয় কৌশলপত্র তৈরি করছে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত এবং জাপান সরকার ও জাইকা’র সহযোগিতায় প্রণীতব্য বাংলাদেশ ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি ২০২৫ চূড়ান্তকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজির খসড়া প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আশা করছি এই বছরের মধ্যেই এই স্ট্র্যাটেজি চূড়ান্তকরণের কাজ শেষ হবে এবং আগামী বছরের জানুয়ারি থেকে কার্যকর করা হবে।’

উল্লেখ্য, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে দেশের বন্দরসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানি দেশের জিডিপিতে অসামান্য অবদান রেখে চলেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, গত ৫৪ বছরেও বাংলাদেশে কোনও সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশলপত্র প্রণয়ন করা হয়নি। প্রত্যেকটি বন্দর পৃথক পৃথকভাবে তাদের কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে থাকে। উন্নত বিশ্বের ন্যায় বাংলাদেশেও আধুনিক বন্দর ব্যবস্থাপনা নিশ্চিতকল্পে নৌপরিবহন এবং উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন দায়িত্ব গ্রহণের সাথে সাথে ‘ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি’ প্রণয়ণের উদ্যোগ গ্রহণ করেন। উপদেষ্টা এ কৌশলপত্র প্রদানের লক্ষ্যে উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করেন। উক্ত কমিটি বিশ্বের বিভিন্ন উন্নত দেশের পোর্ট স্ট্র্যাটেজি পর্যালোচনা পূর্বক দেশি-বিদেশি বিশেষজ্ঞদের থেকে প্রাপ্ত পরামর্শের ভিত্তিতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রণীতব্য ‘ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি’ এর খসড়া প্রস্তুত করেছে।

বিশ্বের বিখ্যাত বন্দরগুলো এখন ডিজিটালাইজেশনের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে সেখানে বেশি বেশি বিদেশি বিনিয়োগ হচ্ছে বলে উল্লেখ করেন নৌপরিবহন উপদেষ্টা। তিনি বলেন, আমাদের মেরিটাইম সেক্টরেও আরো বেশি দেশি-বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে এবং একটি কার্যকর ও টেকসই বন্দর ব্যবস্থাপনা নিশ্চিত করতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সাথে সাথেই ‘ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি’ প্রণয়ণের উদ্যোগ গ্রহণ করে।

এই কৌশলপত্রের মাধ্যমে একটি সমন্বিত, শক্তিশালী ও যুগোপযোগী বন্দর কাঠামো গড়ে তোলা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘বন্দরকেন্দ্রিক সব সেবাকে একটি প্লাটফর্মে আনতে মেরিটাইম সিঙ্গেল উইন্ডো চালু করা হবে। যেখানে ব্যবসায়ীরা স্বল্পতম সময়ের মধ্যে হয়রানিমুক্ত সেবা পাবে।’

এ সময় উপদেষ্টা ‘ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি’ প্রণয়নের মাধ্যমে দেশের বন্দর ব্যবস্থাপনায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে মর্মে উল্লেখ করেন।

নৌপরিবহন উপদেষ্টা দেশের সমুদ্রবন্দর ও অভ্যন্তরীণ নদী-বন্দরগুলোর কার্যক্রমের সাথে স্থলবন্দরগুলোর কার্যক্রমকে সমান্তরালে সংযুক্ত রেখে যাবতীয় কার্যক্রম পরিচালনার উপর ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজিতে গুরুত্বারোপ করা হয়েছে বলেও জানান। জাতীয় এ কৌশলপত্র প্রণয়নের মাধ্যমে দেশের মেরিটাইম সেক্টরে একটি বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে বলেও উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি জাপান সরকার ও জাইকা-কে উক্ত কৌশলপত্র প্রণয়নে সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মাননীয় নৌপরিবহন উপদেষ্টার সার্বিক দিক নির্দেশনায় প্রণীত ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি আধুনিক বন্দর ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এটি ভবিষ্যৎ মেরিটাইম সেক্টরের এক অনবদ্য দলিল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান সভায় ফোকাল পারসন হিসেবে বক্তব্য রাখেন। তিনি নৌপরিবহন মন্ত্রণালয়সহ সকল অংশীজনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধানগণ ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102