রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে -মাসুদ অরুণ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

০৮ নভেম্বর, ২০২৫

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির বিশাল মহা-সমাবেশের আয়োজন হয়েছে। শনিবার ৮ নভেম্বর-২০২৫ বিকেলে শহীদ ডা. শামসুজ্জোহা পার্কে মহা-সমাবেশ অনুষ্ঠিত হয়, মহা-সমাবেশের সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য ও বিএনপির মেহেরপুর-১ আসনের মনোনীত প্রার্থী মাসুদ অরুণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম,মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, মেহেরপুর জেলা মহিলা দলের সভাপতি সাইয়েদাতুন নেসা নয়ন-সহ মেহেরপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মহা-সমাবেশ শুরু হয় জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুণ বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড়া হবে না, আগামী এক সপ্তাহের মধ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে, ধানের শীষ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না, ধানের শীষের বিজয়ের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে হবে, দেশে ষড়যন্ত্র চলছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, নির্বাচন নিয়ে কোনো ছিনিমিনি খেলা খেলতে দেব না, কেউ কেউ মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে ব্যবসা করছে, আবার কেউ ধর্মের নাম ভাঙ্গিয়ে চলছে এদের থেকে সাবধান থাকতে হবে, মা-বোনদেরও সতর্ক থাকতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102