বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
রমজান ও ঈদের তাৎপর্য: আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার এক পূর্ণাঙ্গ দিশা ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে মোঃ মশিউর রহমান কুমিল্লা তিতাসের কড়িকান্দি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে হট্টগোল: ওজনে কম দেওয়ার অভিযোগে তোপের মুখে কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক ট্রাইব্যুনালে জয়, গেজেটে নাম—তবু চেয়ারম্যানের চেয়ারে বসতে পারছেন না বজলুল হক খান

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করল – নুরুল ইসলাম বুলবুল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। শনিবার নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে সমবেত হয় নেতাকর্মী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মনোনীত এমপি প্রার্থী মোঃ নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা প্রাক্কালে মোঃ নুরুল ইসলাম বুলবুল বলেন, জনগণকে সাথে নিয়ে আগামীতে আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে চাই। জনগণকে একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক চাঁপাইনবাবগঞ্জ শহর উপহার দেওয়াই জামায়াতে ইসলামীর অঙ্গীকার। এজন্য প্রয়োজন দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত ও এমনি একটি পরিবেশ, যে পরিবেশে এ সদরের উন্নয়ন নিশ্চিত হবে। তিনি আরো বলেন, উত্তরবঙ্গের সবচাইতে অবহেলিত জেলা চাঁপাইনবাবগঞ্জ।

এ জেলার উন্নয়ন ও কল্যাণে কাজ করবো ইনশাল্লাহ। আগামীতে জনগণ নির্বাচিত করলে এ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক এলাকায় পরিণত করা হবে। নুরুল ইসলাম বুলবুল বলেন, শাসক হতে চাই না, জনগণের সেবক হতে চাই। আগামী নির্বাচনেও দাঁড়িপাল্লার পক্ষে থাকবে জনগণ। সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা চাঁপাইনবাবগঞ্জ। ধর্মবর্ণ নির্বিশেষে ভোটাররা পূর্বেও যেভাবে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেছেন, আগামীতেও তেমনিভাবে করবেন। তিনি আগামী নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন কামনা করেন। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকার প্রদক্ষিণ করে এবং বিভিন্ন স্থানে পথসভায় জামায়াত নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

পরবর্তীতে শোভাযাত্রাটি পৌরসভা পার্কে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক মোহঃ লতিফুর রহমান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুজার গিফারী, সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ, এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102