তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
বর্নাঢ্য র্যালির মধ্যদিয়ে ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে দিবসটি উপলক্ষ্যে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মীরা র্যালিতে অংশ নেয়। শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।
সকালে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়। র্যালিটি শহরের পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর ও কেসি কলেজ সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা বাসস্টান্ড সংলগ্ন স্বাধীনতা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা’র সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, বিএনপি নেতা মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, আব্দুল মজিদ বিশ্বাস, এম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, অ্যাডভোকেট শামসুজ্জামান লাকী, মাহবুবুর রহমান শেখর, যুবদল নেতা আহসান হাবীব রনক, পিন্টু, ছাত্র