শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

দুমকীতে ধর্ষকদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন,ছাত্র জনতার ২৪ ঘন্টার আল্টিমেটাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

মো: সোহেল তালুকদার পটুয়াখালী প্রতিনিধিঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ মোঃ জসিম উদ্দিনের মেয়েকে ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত আটকের দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে পটুয়াখালীর দুমকী থানা ঘেরাও করে ছাত্র-জনতা।

‎মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল দুমকী থানা চত্বরে প্রবেশ করে এবং অপর আসামিদেরও আগামী ২৪ ঘন্টার মধ্যে আটক করার আল্টিমেটাম দেয় বিক্ষোভকারীরা।

‎এসময় পুলিশের বিরুদ্ধে মামলা নিতে ও অপর অভিযুক্তদের আইনের আওতায় আনতে গড়িমসির অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। এছাড়াও পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানী এলাকার মালেক মুন্সির ছেলে ইমরান হোসেনের বিরুদ্ধে ওই ঘটনার মূল নায়ক বলে দাবি করেন তারা।

‎বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলার আল মামুন সুপার মার্কেটের সামনে বগা-লেবুখালী মহাসড়কে সাজ্জাদুল ইসলাম দুর্জয় ও আমিনুল ইসলাম মৃধার নেতৃত্বে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

‎মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে ধর্ষণের মতো অপরাধের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এটি বন্ধ করতে হলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। আর দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণে অনেক অপরাধী পার পেয়ে যায়, যা ভবিষ্যতে আরও বড় অপরাধের জন্ম দেয়। এছাড়াও ভুক্তভোগী নারী ও শিশুদের মানসিক ও সামাজিক সহায়তা বাড়ানোর ওপর জোর দেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102