রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

এটলাস ইলেকট্রিক স্কুটার সবুজ ও টেকসই শহর গঠনের প্রতিশ্রুতি —-শিল্প উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা ৫ নভেম্বর ২০২৫

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, পরিবেশ বান্ধব এটলাস ইলেকট্রিক স্কুটার সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই শহর গঠনের প্রতিশ্রুতিব। এই স্কুটার তরুণ প্রজন্মসহ জনসাধারণের জন্য সহজ ও সাশ্রয়ী যাতায়াতে ভূমিকা রাখবে। এটি আমাদের জ্বালানি নির্ভরতা হ্রাস করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। ইভি স্ক্রুটার কার্বন নি:সরণ কমিয়ে পরিবেশ রক্ষায়ও সহায়তা করবে।

শিল্প উপদেষ্টা আরো বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি হলো পরিবেশবান্ধব, প্রযুক্তিনির্ভর ও টেকসই শিল্পায়ন। সরকার সবসময় দেশীয় শিল্পের বিকাশে সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য—বাংলাদেশের জনগণ যেন বিশ্বমানের দেশীয় পণ্য ব্যবহার করে জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারে। সেই দিক থেকে এই ইলেকট্রিক স্কুটার বাজারজাত কার্যক্রম নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আজ (বুধবার) গাজীপুরের টঙ্গীতে এটলাস বাংলাদেশ লিমিটেডের কারখানা প্রাঙ্গণে এটলাস ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনকালে একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন শিল্প সচিব মো: ওবায়দুর রহমান, বিএসইসি চেয়ারম্যান মু: আনোয়ারুল আলম ও অধ্যাপক মোহাম্মদ রিদওয়ানুল হক।

উদ্বোধন অনুষ্ঠানে শিল্প সচিব মো: ওবায়দুর রহমান বলেন, বিশ্ব এখন ইলেকট্রিক ভেহিকেল ব্যবহারের মাধ্যমে পরিবেশ বান্ধব হওয়ার উদ্যোগ গ্রহণ করছে। বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকেল নীতি চুড়ান্ত হওয়ার পথে। এটলাসের স্ক্রুটারের মাধ্যমে ইভি জগতে প্রবেশ করলাম। আমরা ইভি গাড়িও বাজারে আনবো।
এটলাস বাংলাদেশ লিমিটেডে বাজারে এনেছে চার ধরনের “এটলাস ইলেকট্রিক ক্রুটার। এটলাস ইভি ব্রান্ডের চারটি ভিন্ন মডেলের স্ক্রুটার হলো এস- ১০০;এস- ৯০; এস- ৮০ এবং এস- ৭০। চীনের জনপ্রিয় ইলেকট্রিক বাইক নির্মাতা প্রতিষ্ঠান Zhejiang Luyuan Electric Vehicle Co. Ltd. (Luyuan) এর সাথে সমঝোতা চুক্তির মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ের এটলাস বাংলাদেশ লি: যন্ত্রাংশ আমদানি করে সংযোজন করে প্রথম ধাপে চারটি স্ক্রুটার বাজারে এনেছে। এই স্কুটারগুলো বিশেষভাবে বাংলাদেশের আবহাওয়া ও রাস্তার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত শিল্প মন্ত্রণালয়, এটলাস বাংলাদেশ লিমিটেড ও সর্বনিম্ন সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবংএটলাস ইলেকট্রিক স্কুটারের পরিবেশকবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102