রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

দক্ষতা দিয়ে সেবা করার নির্দেশ —– বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নতুন যোগদানকৃত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের দক্ষতা দিয়ে শৃংখলার সাথে সেবা করার নির্দেশনা দিয়েছেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি বলেন, ‘আমি শৃংখলা পছন্দ করি, আশাকরি সবাই নিজেদের অভিজ্ঞতা, দক্ষতা ও আইন-বিধি মেনে সেবা প্রদান করবেন। মন্ত্রণালয়ের অনলাইনকৃত সেবার আরও মানোন্নয়ন করতে হবে। মাননীয় উপদেষ্টার নির্দেশনা মতো সবাইকে একত্রিত হয়ে কাজ করবো।“

মঙ্গলবার (৪নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর/সংস্থা প্রধানদের সাথে মতবিনিময় সভায় তিনি এমন নির্দেশনা দেন।

উল্লেখ্য, গত ২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তৎকালীন অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মিজ বিলকিস জাহান রিমি’কে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে সচিব মিজ বিলকিস জাহান রিমি বলেন, ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের অংশীজনের সাথে আরও নিবিড়ভাবে কাজ করলে তা বাস্তবায়নে ভালো ভূমিকা রাখবে। আগামীতে এদেশের বস্ত্রখাতে শীর্ষ পর্যায়ে দেশের জনশক্তি যেন কাজ করতে পারে সেভাবে টেক্সটাইল শিক্ষার্থীদের যুগোপযোগী করতে হবে। এতে করে বেকারত্ব কমাতে ও আরো কর্মসংস্থানে সুবিধা হবে।‘

সভায় এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো: শহীদুল ইসলাম, বাংলাদেশ পাটকল করপোরেশন চেয়ারম্যান বিগ্রে. জেনা. মো: কবির উদ্দিন সিকদার এনডিসি, পিএসসি, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকী, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা,জেডিপিসি’র ব্যবস্থাপনা পরিচালক মো: জাহিদ হোসেন, মন্ত্রণালয়ের যুগ্মসচিব রায়না আহমদ,যুগ্মসচিব ড. মো: মনজুরুল ইসলাম, যুগ্মসচিব মো: রফিকুল ইসলাম, যুগ্মসচিব হাফসা বেগম, উপসচিব সাইফুল ইসলাম আজাদ,উপসচিব মো: জিল্লুর রহমান, উপসচিব বীথি দেবনাথ ও মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102