রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বেঙ্গল ইসলামী লাইফ এর উদ্যোক্তা পরিচালক ইকবাল হোসেন (বাজুস) এর সহ-সভাপতি নির্বাচিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

খবর বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর ২০২৫-২০২৭ মেয়াদের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর উদ্যোক্তা পরিচালক মোঃ ইকবাল হোসেন চৌধুরীকে আন্তরিক অভিনন্দন।

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গর্বের সাথে জানাচ্ছে যে, কোম্পানির সম্মানিত উদ্যোক্তা পরিচালক, জনাব মোঃ ইকবাল হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, জেসিএক্স ডেভেলপমেন্ট লিঃ এবং পরিচালক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সহ-সভাপতি হিসেবে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন।

তাঁর দূরদর্শী নেতৃত্ব, উদ্যোক্তা মানসিকতা এবং উৎকর্ষতার প্রতি অবিচল প্রতিশ্রুতি বিভিন্ন শিল্পক্ষেত্রে অগ্রগতির প্রেরণা জুগিয়ে চলেছে। এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি বাংলাদেশের ক্রমবিকাশমান ব্যবসায়িক অঙ্গনে পরিবর্তনের একজন অগ্রদূত ও কৌশলগত চিন্তাবিদ হিসেবে তার অসামান্য ভূমিকার স্বীকৃতি বহন করে।

জনাব মোঃ ইকবাল হোসেন চৌধুরী লক্ষ্মীপুর জেলার এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজ থেকে স্নাতক এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে কৃতিত্বের সাথে ‘ক্যাপস্টোন কোর্স’ সম্পন্ন করেছেন। জেসিএক্স ডেভেলপমেন্ট লিঃ ও জেসিএক্স ট্রেডিং লিমিটেড এ তাঁর নেতৃত্বের পাশাপাশি তিনি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড-এর একজন পরিচালক।

জাপানের ক্রিড গ্রুপ-এর সাথে যৌথ ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে তিনি প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (FDI) আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

ব্যবসার সীমা ছাড়িয়ে জনকল্যাণমূলক কর্মকাণ্ড কাণ্ড ও সমাজসেবায় তাঁর নিবেদন ও অবদানের জন্য তিনি ব্যাপকভাবে স্বীকৃত। তিনি বসুন্ধরা কিংস ফুটবল ক্লাবের ভাইস চেয়ারম্যান, এবং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (SCCI) ও জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (JBCCI)-এর সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FBCCI)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড জনাব মোঃ ইকবাল হোসেন চৌধুরীর এই গৌরবময় অর্জনে গর্বিত এবং তাঁর নেতৃত্বে জাতীয় ও শিল্পোন্নয়নে ধারাবাহিক সাফল্য বয়ে আনবে এই কামনা করে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102