রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বিদায়ী সংবর্ধনা জানালেন, হরিণাকুণ্ডুর মুক্তিযোদ্ধা কমাণ্ডার

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ইউএনও বি,এম, তারিক-উজ-জামান কে বিদায়ী সংবর্ধনা জানালেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, হরিণাকুণ্ডু উপজেলা কমান্ডের বীর মুক্তিযোদ্ধারা।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হরিণাকুণ্ডু উপজেলা কমান্ডের কার্যালয়ে উপজেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার এর সভাপতিত্বে ও উপজেলা সংসদের যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার বি,এম,তারিক-উজ-জামান কে এই সংবর্ধনা দেওয়া হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাশহাটিয়া ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু।

এছাড়াও বক্তব্য রাখেন সাবেক উপজেলা কমান্ডার মোঃ মহিউদ্দিন মাস্টার, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযাদ্ধা রেজাউল ইসলাম গেন্দা। ইউনিয়ন কমান্ডারদের পক্ষে বক্তব্য রাখেন চাঁদপূর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সব্দার হোসেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা বসির উদ্দীন।

এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন কমান্ডার জোড়াদাহের আমিনুর রহমান, তাহেরহুদার আমিরুল ইসলাম, দৌলতপূরের মহিউদ্দীন বিশ্বাস, কাপাশহাটিয়ার বিল্লাল হোসেন, পৌর ও ফলসীর শামসুল হক, রঘুনাথপূরের আফজাল হোসেন। সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা সাংগঠনিক কমান্ডার মোঃ তাহাজ উদ্দীন, সাবেক ইউনিয়ন কমান্ডার আজিজুর রহমান বিষু জোয়ার্দ্দার, জামাল খোন্দকার সহ পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযুদ্ধারা।

আলোচনা শেষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক-উজ-জামান এর হাতে উপঢোকন হিসাবে ফুলের তোড়া, ক্রেষ্ট, পানজাবী, তোয়ালে, টুপি, জায়নামাজ ও শাড়ী তুলে দেন বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃূন্দ গন। পরিশেষে সাবেক কমান্ডার মহিউদ্দীন মাস্টারের পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102