রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদ্‌যাপিত

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ০১ নভেম্বর ২০২৫

আজ (শনিবার) দেশব্যাপী যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এবার দিবসটির মূল প্রতিপাদ্য: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”। ঢাকার আগারগাঁওয়ে কেন্দ্রীয়ভাবে সমবায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

সমবায় অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত দিবসটি উপলক্ষ্যে সকালে অধিদপ্তর প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়; পায়রা এবং বেলুন উড়িয়ে উদ্‌যাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো: ইসমাইল হোসেন। পরবর্তীতে সমবায় অধিদপ্তরের মাল্টিপারপাস হলে একটি তথ্যবহুল ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যেখানে বাংলাদেশের সমবায় খাতের অগ্রগতি ও সাফল্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব(রুটিন দায়িত্ব) বলেন, “সমবায় আন্দোলন হলো সম্মিলিত প্রচেষ্টা ও অর্থনৈতিক মুক্তির এক শক্তিশালী হাতিয়ার। ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা দেশের প্রতিটি মানুষের কাছে সমবায়ের সুফল পৌঁছে দিতে বদ্ধপরিকর।” তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ীদের অবদানের প্রশংসা করেন। জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলনকে আরো বেগবান করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুনিমা হাফিজ বলেন, সমবায় সমিতিগুলো দেশের অর্থনৈতিক বৈষম্য দূর করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সমবায় সংশ্লিষ্ট সকলকে সমবায় নীতি ও আদর্শ মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সমবায় অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সমবায়ীবৃন্দ, গণমাধ্যমকর্মীবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102