সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ইউনিয়ন ইন্স্যুরেন্সের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়কে প্রভাবিত করেছে এমন ঘটনা ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভবঘুরের ছদ্মবেশে নৃশংস পাঁচ খুন সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ‘সাইকো সম্রাট’ তিতাসে বহিষ্কার করে আমাকে থামানো যাবে না…… এ কে এম শামীম ওসমান প্রান্তিক মানুষের জন্য দায়িত্বশীল এআই জরুরি — উপদেষ্টা শারমীন এস মুরশিদ আদালতের নির্দেশে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে AI পলিসি খুব জরুরি –উপদেষ্টা শারমীন এস মুরশিদ রানীশংকৈলে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অপরাধে জরিমানা ঢাকা মহানগরীর প্রতিটি বাসায় পৌঁছুবে যাবে গণভোটের লিফলেট গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে   —উপদেষ্ট সৈয়দা রিজওয়ানা হাসান

ব্রহ্মপুত্র নদের বালু মহাল থেকে আটক এক জন

মো: আব্দুর রহিম খান
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহিম খান (রুমান) ত্রিশাল প্রতিনিধি:

২৮ অক্টোবর মঙ্গলবার বিকালে ত্রিশাল উপজেলার “সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান স্যার এর নেতৃত্বে এক যৌথ বাহিনীর অভিযানে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে আটক করা হয়।

মঙ্গলবার বিকাল ৪:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের জিলকী বটতলা নামক স্থানে অবৈধ ভাবে বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর (ভেকু) মেশিন সহ একজনকে আটক করা হয়। ভেকু মেশিনটি জব্দ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ত্রিশাল থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং আটককৃত ব্যক্তি মোঃ হৃদয় আহমেদ (২৬), পিতাঃ মোঃ হেলাল উদ্দিনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১ লক্ষ টাকা অর্থদন্ড এবং ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ত্রিশাল থানা পুলিশের একটি টিম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সহযোগিতা করে। অভিযান পরিচালনাকারী ত্রিশালের সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান বলেন, জনস্বার্থে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১২ অপরাহ্ণ
  • ১৫:৫৬ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102