সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

উপদেষ্টার আসার উপলক্ষে অস্থায়ী সংস্কার কাজ বিশ্বরোড মহাসড়কে

মো: ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড অংশের সড়কটি আগামী বুধবার পরিদর্শনে আসবেন সড়ক ও পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান। স্থানীয় লোকজনের দাবি, উপদেষ্টার আগমন উপলক্ষে এই সড়কে তোড়জোড় করে সংস্কার কাজ শুরু হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, গত শনিবার থেকে অস্থায়ী সংস্কার কাজ শুরু হয়েছে। বিশ্বরোড গোলচত্বরে কয়েক স্তরে ইট ও বালু বিছানো হয়েছে।

এদিকে কাজের জন্য মূল মহাসড়কটি বর্তমানে অনেকটাই সংকোচিত হয়ে পড়েছে। এতে মহাসড়কে যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এতে যানজট দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা রোকন উদ্দিন বলেন এক বছর ধরে সওজের লোকজনের মাথায় ছিল না। এখন উপদেষ্টা আসবেন বলে সড়ক মেরামত করা হচ্ছে। তাকে দেখানোর জন্য কাজ করা হচ্ছে।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাাইন বলেন, বৃষ্টির কারণে সড়কে গর্ত ভেসে ওঠে। এতে গাড়ি আটকে ও গাড়ি ধীরগতিতে চলতে গিয়ে যানজট দেখা দেয়।
সওজের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ তারেক ইকবাল গণমাধ্যমকে বলেন, জরুরি ভিত্তিতে জনদুর্ভোগ লাঘবে সওজের উদ্যোগে কাজ শুরু হয়েছে। তিন স্তরের ইট বিছানো হলে যানজট সৃষ্টি হবে না।
ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, যানজট নিরসনে নিয়মিত কাজ করে যাচ্ছেন হাইওয়ে পুলিশ সদস্যরা। তবে সংস্কার কাজের জন্য ভোগান্তির মাত্রা আরও বেড়েছে। ভোগান্তি লাঘবে স্থায়ীভাবে কাজ করা উচিত বলে মনে করেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102