রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

হজযাত্রীর সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ করেছে সৌদি সরকার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, বুধবার (১২ মার্চ ২০২৫):

হজযাত্রীর সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ করেছে সৌদি সরকার। আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে জারীকৃত এক পত্রে এতথ্য জানানো হয়েছে।

হজযাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করে এপত্রে বলা হয়েছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ (১৪৪৬ হিজরি) সনের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে। হজযাত্রীর পাসপোর্টে উল্লিখিত জন্ম তারিখ থেকে এ বয়স গণনা করা হবে।

এপত্রে আরো বলা হয়েছে, ১৫ বৎসর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী ও প্রযোজ্যক্ষেত্রে শিশু হজযাত্রীর সাথে গমনকারী অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক-নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে।

এবছরের হজে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102