সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কালাইয়ে ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

সুকমল চন্দ্র বর্মন (পিমল), জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাই উপজেলায় দুই মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে উপজেলার পুনট ইউনিয়নের দেওগ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, দেওগ্রামে মাদকাসক্ত অবস্থায় দুজনকে ধরা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়। পরে তাদের একজনকে ৭ দিন ও অপরজনকে ১৪ দিন বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে একশত টাকা করে জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সাজাপ্রাপ্তরা হলেন, উদয়পুর ইউনিয়নের চেচু‌রিয়া‌ গ্রামের মো. শাহারুল ইসলামকে (২৬) ১৪ দিন ও পুনট ইউনিয়নের দেওগ্রামের মো. সানাউল মণ্ডলকে (৫৫) ৭ দিন মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102