বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী EARN প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত: ৯ লাখ নিট যুবকে স্বাবলম্বী করার উদ্যোগ পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: বীমা খাতের সংস্কার ও উন্নয়নে গঠনমূলক প্রস্তাবনা কুমিল্লা তিতাসে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত মানব পাচার চক্রের মূল হোতা গ্রেফতার করেছে সিটিটিসি

ঝিনাইদহে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ পাঁচদফা দাবী পুরণে সরকারী শিক্ষকদের সভা

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ :

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও এন্ট্রিপদ নবম গ্রেড উন্নীত করে চার স্তরীয় পদসোপনের দাবীতে রোববার দুপুরে সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি ঝিনাইদহ শাখার উদ্যোগে অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ সরকারী বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা সামাওয়াত।

অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, সরকারী বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাঃ গোলাম ছারওয়ার, শিক্ষক গোবিন্দ প্রসাদ দেবনাথ, মোঃ রবিউল ইসলাম ও সুলতান কবির। অনুষ্ঠান পরিচালনা করেন এবিএম হাফিজুল ইসলাম।

অনুষ্ঠানে সতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারী মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্টিপদ নবম গ্রেড উন্নীত করে চার স্তরীয় পদসোপন, অনতিবিলম্বে আঞ্চলিক উপ-পরিচালকের প্রশাসনিক ক্ষমতা সংরক্ষনসহ মাধ্যমিকের কার্যালয়ের স্বাতস্ত্র্য মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শূন শাখার সকল শুন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন এবং বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেলের মঞ্জরী আদেশ প্রদানের দাবী জানানো হয়।

অনুষ্ঠানে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২২ হাজার ৭৪৬টি। এ সকল প্রতিষ্ঠানের ৯০ লাখ ৬৩ হাজার শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছে ২ লাখ ৯৩ হাজার। এসব শিক্ষার্থী জনবল ও শিক্ষা প্রতিষ্ঠান দেখভাল করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মাত্র একজন উপ-পরিচাল ও ২ জন সহকারী পরিচালক রয়েছে। তারা এই দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। ফলে সকল শুন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন করা না হলে শিক্ষা ব্যবস্থা আরো নাজুক পর্যায়ে চলে যাবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102