বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ইট ভাটায় কোন ভাবেই কাঠ পোড়ানো যাবে না —–পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আড়াইহাজারের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার তাঁতশিল্পের আধুনিকায়নে নতুন মাইলফলক: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সার্কের মহাসচিব গোলাম সারওয়ার-এর ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার —- স্থানীয় সরকার মন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ সকলের দুঃখ-কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ কাজ করছে —বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদ থেকে মন্ত্রণালয় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এমপির প্রচেষ্টায় ১০০ শয্যার হোমনা সরকারি হাসপাতাল চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর বিবৃতি চুয়াডাঙ্গায় দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী আটক

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

০৪ অক্টোবর, ২০২৫

খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় জারি করা ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা আট দিন পর প্রত্যাহার করেছে জেলা প্রশাসন, শনিবার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ.বি.এম. ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে জনগণের জান-মালের নিরাপত্তা ঝুঁকিতে পড়ায় গত ২৭ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শক্রমে ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়,

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রবিবার (৫ অক্টোবর) ভোর ৬টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের আদেশ কার্যকর হবে।

আদেশে উল্লেখ করা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102