বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে সেলিম উদ্দিনের গভীর শোক প্রকাশ নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী EARN প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত: ৯ লাখ নিট যুবকে স্বাবলম্বী করার উদ্যোগ পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: বীমা খাতের সংস্কার ও উন্নয়নে গঠনমূলক প্রস্তাবনা কুমিল্লা তিতাসে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

কুমিল্লা তিতাসে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের মহা নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর ধারাবাহিকতায় জাকের পার্টি মূলদল ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ইউনিয়ন, পৌর এবং ওয়ার্ড ভিত্তিক জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালি র্আসমানিয়া বাজারে অনুষ্ঠিত হয়েছে। নারান্দিয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি নায়েব আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অতিরিক্ত মহাসচিব অধ্যক্ষ এটিএম ওবায়দুল হক ভূঁইয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওলামা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জাকের পার্টির সহ-সভাপতি এস এম কাবিল হোসেন, সহ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সেচ্ছাসেবক ফ্রন্টের প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম আহম্মেদ নাজিম, সদস্য মোঃ শাহজাহান মিয়া, কুমিল্লা উত্তর জেলা যুব ফ্রন্টের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রফ্রন্টের সভাপতি মোহাম্মদ আবু হানিফ, জাকের পার্টির কেন্দ্রীয় সদস্য ও কুমিল্লা উত্তর জেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী সুরাইয়া ওবায়েদ প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারান্দিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ নায়েব আলী সরকার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, নারান্দিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহিলা নেত্রী রাশিদা বেগম, আঃ সালাম সহ জাকের পার্টির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। পরে একটি বর্নাঢ্য র‍্যালি আসমানিয়া বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে শেষ হয়।

সবশেষে সকলের মাঝে তাবারক বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102