সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন’ বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে —- অর্থ মন্ত্রী স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ নিহত বিজিবির ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জিং অপারেশনে বান্দরবানের থুইসাপাড়া থেকে ৪ পর্যটক নিরাপদে উদ্ধার বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারী খায়রুল বাশার বাহার এর প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি ভিশন ২০৩০ ঘোষণা বিটোপিয়া গ্রুপের বিটোপিয়ায় নেতৃত্বে বড় রদবদল; এক বছরে দ্বিগুণ কর্মসংস্থানের ঘোষণা ফেক আইডি তদন্তে ফোন দেওয়ায় আওয়ামী লীগের পক্ষে বক্তব্য, সাংবাদিককে গালাগাল ও হুমকির অভিযোগ চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ কবজি কাটা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ০৩ অক্টোবর ২০২৫

শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) রাজধানী ঢাকাসহ সারা দেশে দেবী দুর্গার বিদায়ের সুরে মুখরিত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

বিসর্জনের আগে মহানগর পূজা উদযাপন কমিটির আয়োজনে বিজয়া শোভাযাত্রায় অংশ নেয় হাজারো হিন্দু ধর্মাবলম্বী। সকালে সিঁদুর খেলা শেষে দুপুর থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে বিসর্জন শোভাযাত্রা শেষ হয়। এই শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন উপলক্ষে ডিএমপি সাধারণ নিরাপত্তার পাশাপাশি ট্রাফিক পুলিশ মোতায়েন করেছিল। এছাড়া, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী মোড় ও বাহাদুর শাহ পার্ক এলাকায় তিনটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়। পলাশী মোড়, রায় সাহেব বাজার ও ওয়াইজঘাটে তিনটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছিল। নিরাপত্তার জন্য ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম এবং SWAT দল সার্বক্ষণিক প্রস্তুত ছিল। এ বছর ঢাকা মহানগরীতে ২৫৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্টদের প্রতি নির্ধারিত সময় ও রুট মেনে চলার জন্য ধন্যবাদ জানিয়েছে। এই কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শারদীয় দুর্গাপূজার সমাপ্তি শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102