রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সাথে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা তিতাসে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শফিকুল আর নেই, বিকেলে জানাজা পুলিশ ফুটবল গ্রাউন্ড উদ্বোধন করলেন আইজিপি কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ

স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : 

স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর আয়োজনে ২০২৫ সালের মাসিক ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা গাজীপুরের ভাওয়াল মির্জাপুর সার্ভিস সেলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইখতিয়ার উদ্দিন শাহিন, মাননীয় নির্বাহী পরিচালক (RSRM Group)। তিনি বলেন, “যেকোনো প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে সঠিক পরিকল্পনা ও এর বাস্তবায়নের ওপর। স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে দ্রুত এগিয়ে যাচ্ছে।”

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব এ. জেড. কাওছার, মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)। তিনি বলেন, “বীমা খাতে আস্থা তৈরি করতে হলে স্বচ্ছতা ও আন্তরিকতা বজায় রাখা জরুরি। আমাদের লক্ষ্য হলো গ্রাহকের স্বপ্নের নিরাপত্তা নিশ্চিত করা।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব শফিকুল ইসলাম শাওন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (হেড অব বিজনেস)। তিনি ব্যবসা সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরে বলেন, “কর্মীদের পেশাদারিত্ব ও নিষ্ঠাই কোম্পানির উন্নয়নের মূল চালিকাশক্তি।”

এছাড়াও উপস্থিত ছিলেন জনাব সাজিদ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (কোম্পানি সচিব), এবং জনাব জসিম উদ্দিন প্রধান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (সেলস এন্ড মার্কেটিং)। তাঁরা উভয়েই প্রতিষ্ঠানটির উন্নয়ন ও নতুন ব্যবসা কৌশল বাস্তবায়নে কর্মীদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ কামাল, সিনিয়র ম্যানেজার (অঞ্চলীয় অফিস)। অনুষ্ঠান পরিচালনা করেন জনাব মাসুদ রানা, ডিভিশনাল ম্যানেজার (ঢাকা)।

সভার শেষে আগামী দিনের ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন এবং টিমওয়ার্কের মাধ্যমে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে আরও শক্তিশালী করে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102