সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন’ বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে —- অর্থ মন্ত্রী স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ নিহত বিজিবির ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জিং অপারেশনে বান্দরবানের থুইসাপাড়া থেকে ৪ পর্যটক নিরাপদে উদ্ধার বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারী খায়রুল বাশার বাহার এর প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি ভিশন ২০৩০ ঘোষণা বিটোপিয়া গ্রুপের বিটোপিয়ায় নেতৃত্বে বড় রদবদল; এক বছরে দ্বিগুণ কর্মসংস্থানের ঘোষণা ফেক আইডি তদন্তে ফোন দেওয়ায় আওয়ামী লীগের পক্ষে বক্তব্য, সাংবাদিককে গালাগাল ও হুমকির অভিযোগ চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ কবজি কাটা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

কালীগঞ্জে তিনটি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

তাসনিম মুহসিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

তাসনিম মুহসিন, কালীগজ্ঞ ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জে পৌর এলাকার মধ্যে তিনটি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা কালীগঞ্জ পৌর এলাকার মধ্যে শিবনগরে অবস্থিত পান্নু মিয়ার এম এম বি এম ব্রিকস, পিন্টু জামানের এইচ এম বি এম ব্রিকস ও ইশ^রবা এলাকার আব্দুর রশিদ মিয়ার এ এম বি এম ব্রিকস নামে ইট ভাটায় অভিযান চালায় যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এ সময় এস্কেভেটর দিয়ে ভাটাতে ইট পোড়ানো গোল প্রাচীর ভেঙে গুড়িয়ে দেয়। এদিন সকাল ৯ টা থেকে দুপুর পর্ষন্ত থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ অভিযানকালে যশোর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ডাইরেক্টর মুনতাসির রহমানসহ কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, সরকারী বিধিমালায় পৌর এলাকার মধ্যে ইট ভাটা পরিচালনা করার নিয়ম নেই। কিন্তু ভাটা মালিকগণ সেই নিয়ম অমান্য করে দীর্ঘদিন অবৈধভাবে ভাটা পরিচালনা করে আসছিল। এজন্য ইটভাটা উচ্ছেদে এই অভিযান পরিচালনা করে তিনটি ভাটা নষ্ট করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102