রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শফিকুল আর নেই, বিকেলে জানাজা পুলিশ ফুটবল গ্রাউন্ড উদ্বোধন করলেন আইজিপি কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ থানচির সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি: ৭ জনের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি; উদ্ধার অভিযান অব্যাহত

কুমিল্লা তিতাসের তিন ক্যাটাগরিতে জগতপুর ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ নির্বাচিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাসঃ মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসে স্থানীয় সরকারের অধিনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের কর্ম দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ সময় (১) জন্ম-মৃত্যু নিবন্ধন, কার্যক্রম ও কর্মদক্ষতায়, (২) গ্রাম আদালত কার্যক্রম পরিচালনা এবং (৩) জন্ম-মৃত্যুর সর্বোচ্চ তথ্য সংগ্রহকারী মোট তিন ক্যাটাগরিতে পুরষ্কার বিতরণ করা হয়।

তিন ক্যাটাগরিতেই জগতপুর ইউনিয়ন পরিষদ ১ম স্থান অর্জন করে এবং উপস্থিত থেকে ক্রেস্ট উপহার প্রদান করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার, উপ-পরিচালক মোঃ মেহেদী মাহমুদ আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।
পুরষ্কার সমুহঃ- (১) জন্ম-মৃত্যু নিবন্ধন, কার্যক্রম ও কর্মদক্ষতায় ১ম স্থান অর্জন করেন জগতপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহজাহান, (২) গ্রাম আদালত কার্যক্রম পরিচালনা ১ম স্থান অর্জন করেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আয়েশা আক্তার শামীমা এবং (৩) জন্ম-মৃত্যুর সর্বোচ্চ তথ্য সংগ্রহকারী ১ম স্থান অর্জন করেন গ্রাম পুলিশ সাহেরা খাতুন।

অনুষ্ঠানে সকল ইউপির প্রশাসক, প্যানেল চেয়ারম্যান, ৯টি ইউপির সকল মেম্বার, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী, গ্রাম পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102