সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা তিতাসে স্থানীয় সরকারের প্রশাসক ও কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসে স্থানীয় সরকারের অধিনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের কর্ম দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন শেষে উপজেলা পরিষদ হল রুমে সকল ইউনিয়নের কর্ম দক্ষতা উন্নয়ন ভিত্তিক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোর্স উপদেষ্টা কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার। তিনি বলেন, “সেবার মানোন্নয়নে কর্মদক্ষতা বাড়াতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে।”
কোর্স পরিচালক কুমিল্লা জেলা স্থানীয় সরকার উপ-পরিচালক মো.মেহেদী মাহমুদ আখন্দ, কোর্স সমন্বয়ক হিসেবে বক্তব্য বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন। তিনি কর্মকর্তাদের আন্তরিকতা ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ শেষে কর্মদক্ষতায় অগ্রগামী ভূমিকা রাখায় বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আমিরুল কায়ছার।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102