সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ব্যাংক ও বীমা শিল্পে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য “IDAB Excellence Award 2025” সম্মাননা পেলেন এম হোসাইন আহমেদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫:

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর পুরানা পল্টনের ইআরএফ হলরুমে অনুষ্ঠিত হলো ইন্সুরেন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (IDAB)-এর ৯ম বর্ষপূর্তি উদযাপন ও মর্যাদাপূর্ণ “IDAB Excellence Award 2025” প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে বীমা খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রধান সম্পাদক, ব্যাংক বীমা অর্থ নিউজ ও দৈনিক এই আমার দেশ, দৈনিক গড়ব বাংলাদেশ এর নির্বাহী সম্পাদক, এম হোসাইন আহমেদ কে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা বলেন, গত এক বছরে তার বিভিন্ন প্রতিবেদন বীমা শিল্পে ব্যাপক সমাদৃত হয়েছে। পাশাপাশি আশা প্রকাশ করা হয়, তিনি আগামীতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে খাতের সমস্যাগুলো তুলে ধরে উন্নয়নে অবদান রাখবেন।

প্রধান অতিথি সাবেক উপসচিব পীরজাদা মোঃ শহিদুল হারুন বলেন, “বীমা খাতে টেকসই উন্নয়নের জন্য গ্রাহকের আস্থা সবচেয়ে জরুরি। সময়মতো দাবি নিষ্পত্তি এবং প্রিমিয়ামের নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব।”

বিশেষ অতিথি আবুল বাশার আকন্দ বলেন, “বীমা মানুষের ভবিষ্যৎ সুরক্ষার হাতিয়ার। তাই সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সচেতনতা বৃদ্ধি ও দাবি দ্রুত নিষ্পত্তি করতে হবে।”

হাসান খান রিপন প্রযুক্তিনির্ভর সেবা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। ড. কাজী ফারুক বাবুল গ্রাহকের বিশ্বাস ধরে রাখতে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা আরও উল্লেখ করেন—গণমাধ্যম ইতিবাচক প্রচারের মাধ্যমে বীমা খাতকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভাপতির বক্তব্যে এম.জি.এম. সজল বলেন, “IDAB প্রতিষ্ঠার পর থেকেই বীমা খাতকে আধুনিক ও জনবান্ধব করার জন্য আমরা কাজ করছি। আগামী দিনে এ খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠান শেষে পুরস্কারপ্রাপ্ত ও নতুন লাইফ মেম্বারদের সম্মাননা প্রদান করা হয় এবং সম্মিলিত ছবির মাধ্যমে দিনের কার্যক্রম শেষ হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102