সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

হরিণাকুণ্ডুতে বোমা বিস্ফোরণ, শিশু আহত

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বোমা বিস্ফোরণে নাজিম আলী (১০) নামের এক শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কেষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নাজিম আলী ঐ গ্রামের রোজদার আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে কেষ্টপুর গ্রামে ইশারত আলী ও সিরাজ মালিতার বাড়ির পাশে রাস্তার ওপরে বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় রোজদার আলীর ছেলে কেষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া নাজিম বোমার আঘাতে আহত হয়।

ওই গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম বলেন, সন্ধ্যার সময় আমাদের এলাকায় বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। সে সময় আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এরপর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিবার সূত্রে জানা যায়, আমার ছেলে ৪র্থ শ্রেণীতে পড়ে।

সে প্রাইভেট পড়তে যাওয়ার সময়ে দুর্বৃত্তদের বোমার আঘাতে হাতে, মাথায় এবং পায়ে আঘাত পায়। সংবাদ পেয়ে দ্রুতই উদ্ধার করে তাকে চিকিৎসা করা হয়। বর্তমানে সে ভালো আছে।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার (১৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মুলত লিখন ও সাগরের মধ্যে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ঘটে। তবে শিশুটি বোমার আঘাতে নয়; উচ্চশব্দে রাস্তায় পড়ে গিয়ে আহত হয় বলেও জানান ঐ শীর্ষ পুলিশ কর্মকর্তা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102