রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

বিআইডব্লিউটিএ এর কর্মকর্তাদের উৎকোচ গ্রহণের অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১১.০৯.২০২৫ খ্রি.

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এর নির্দেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নৌ সংরক্ষণ এবং পরিচালন বিভাগের জ্বালানি তেল এর ঠিকাদারি কাজ দেয়ার বিনিময়ে উৎকোচ লেনদেন সংক্রান্ত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য মন্ত্রণালয় কর্তৃক ০৩(তিন) সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

উক্ত কমিটি আগামী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে বিআইডব্লিউটিএ’র নৌ সংরক্ষণ এবং পরিচালন বিভাগের জ্বালানি তেল এর ঠিকাদারি কাজ দেয়ার বিনিময়ে উৎকোচ লেনদেন সংক্রান্ত ভিডিও ফুটেজের বিষয়ে তদন্তপূর্বক অর্থ লেনদেনের সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে সুনির্দিষ্ট সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

উল্লেখ্য, গতকালই নৌপরিবহন উপদেষ্টার নির্দেশে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে বিআইডব্লিউটিএ এর নৌ সংরক্ষণ এবং পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক মো: আব্দুর রহিম এবং উপপরিচালক মো: ওবায়দুল করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বিআইডব্লিউটিএ কর্তৃক গতকাল পৃথক আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102