সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

‘নির্বাচন কমিশনে স্বেচ্ছাসেবক দল নেতা’—জাকসু নির্বাচন চরম হুমকির মুখে: শিবির সমর্থিত প্যানেল

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবী, স্টাফ রিপোর্টার :

জাকসু নির্বাচন কমিশন অফিসে স্বেচ্ছাসেবক দলনেতার উপস্থিতি জাকসু নির্বাচন হুমকির মুখে বলে অভিযোগ করেছেন শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম।

বুধবার রাত সাড়ে ১২ টার দিকে তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি।

এর আগে রাত সাড়ে ১১ টার সময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভিকে নির্বাচন কমিশনের ভেতরের কক্ষে প্রবেশ করতে দেখা যায়।

এছাড়াও একই সময়ে ব্যালট বক্স নিয়ে যাওয়ার সময় পিছু নেন জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর ও জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্য  মশিউর রহমান রোজেন (৪০ ব্যাচ)। এসময় এক সাংবাদিক ভিডিও ধারণ করলে তার মোবাইল কেড়ে নিয়ে ভিডিও মুছে দেন রোজেন।

এ বিষয়ে নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন প্রার্থীরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102