মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? বিশ্বকাপের ফাইনাল হারের পর বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা কুমিল্লা হোমনার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী দেয়াল ধসে আহত কুমিল্লা দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের হাতে মানসম্মত পরিবেশবান্ধব পাটের ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে এনজিওদের প্রতি জ্বালানি মন্ত্রীর আহ্বান সিটিটিসি কর্তৃক চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে —– পরিবেশমন্ত্রী

কক্সবাজারের উখিয়ায় বিজিবির মাদকবিরোধী অভিযানে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল (৯ সেপ্টেম্বর) রাতে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিডি-২১ সংলগ্ন এলাকায় অবস্থান নেন। আনুমানিক রাত প্রায় ০৯.৩০ টায় মিয়ানমারের দিক থেকে ১০-১২ জনের এক সংঘবদ্ধ চক্র বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা প্রদর্শন করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। উপস্থিত বিজিবি সদস্যরা সাহসের সাথে তাদের মোকাবেলা করে এবং চাপের মুখে তারা খালে ঝাঁপিয়ে পড়ে ও সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে খালের পাড়ে সাদা পলিথিনে মোড়ানো দুটি প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী ২৮ কাটে মোট ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। পরবর্তীতে রাতভর চোরাকারবারীদের গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত ইয়াবাগুলো উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, পালিয়ে যাওয়া মাদক কারবারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতার করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, বিজিবি শুধু সীমান্ত সুরক্ষা নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102