রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

কুমিল্লা তিতাস উপজেলা বিএনপি পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি নির্বাচিত হলেন- হাজী আবদুস সালাম মোল্লা মেম্বার

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন- হাজী আবদুস সালাম মোল্লা মেম্বার। তিনি ভিটিকান্দি ইউনিয়নের জগতপুর গ্রামের কালা মিয়া মোল্লার ছেলে। হাজী আবদুস সালাম মোল্লা মেম্বার ১৯৮৪ সালে বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন। এরপর তিনি ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সেই কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে নতুন করে আবার কমিটি গঠন করা হলে তাকে ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নির্বাচিত করা করা হয়। এরপর তাঁকে বৃহত্তর দাউদকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়। ততকালীন মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন স্যার নতুন উপজেলা হিসেবে তিতাস উপজেলা প্রতিষ্ঠা করলে এরপর তিতাস উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়। আর সেই কমিটির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন হাজী আবদুস সালাম মোল্লা মেম্বার। এই কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে পুনরায় আবার তিতাস উপজেলা বিএনপির আহবায়ক কমিটির গঠন করা হয়। তাঁকে উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে যুগ্ম-আহবায়ক নির্বাচিত করা হয়। সদ্য ঘোষিত তিতাস উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে হাজী আবদুস সালাম মোল্লা মেম্বার সহসভাপতি নির্বাচিত হন। তিনি চল্লিশ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সাংগঠনিক ভাবে জড়িত বলে জানান তিনি। দীর্ঘ চল্লিশ বছর ধরে রাজনীতি করতে গিয়ে হাজী আবদুস সালাম মোল্লা মেম্বার আ.লীগের দুঃশাসনের শিকার হয়ে ২০ টির অধিক মামলার আসামি হন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সাথেও বিভিন্ন মামলায় আসামি ছিলেন বলেও জানান হাজী আবদুস সালাম মোল্লা মেম্বার।

দীর্ঘ চল্লিশ বছর ধরে বিএনপির রাজনীতি করতে গিয়ে তিনি প্রায় ৩০ বার হা মলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন। বর্তমানে হাজী আবদুস সালাম মোল্লা মেম্বারের বয়স হয়েছে (৬৪) বছর। তিনি ৩ ছেলে ৬ মেয়ের জনক। তিনি বলেন, বিএনপির রাজনীতি করার কারণে আমার ছেলে-মেয়েরা মেধা সম্পন্ন হওয়া স্বত্ত্বেও তারা সরকারি চাকুরী পায় নাই। স্বৈরাচার আওয়ামীলীগের দুঃশাসনের ১৭ বছরে আমার শারীরিক- মানুষিক ও অর্থনৈতিকসহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরও আমার নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন স্যার ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এর হাতকে শক্তিশালী করার লক্ষো দলের জন্য মাঠে সক্রিয় ভাবে কাজ করেছি।

আগামী নির্বাচনে প্রিয়নেতা ড.মোশাররফ হোসেন সাহেব ও ড.খন্দকার মারুফ হোসেনকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ।আমাদের প্রাণ প্রিয়নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন স্যারের দীর্ঘায়ু কামনা করছি, দোয়া করি মহান আল্লাহ তাআলা তাঁদেরকে যেনো সুস্থতা দান করেন।আর আমাকে তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি নির্বাচিত করায় আমার নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন স্যার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড.খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, সিনিয়র সহসভাপতি হাজী আলী হোসেন মোল্লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102