বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে সেলিম উদ্দিনের গভীর শোক প্রকাশ নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী EARN প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত: ৯ লাখ নিট যুবকে স্বাবলম্বী করার উদ্যোগ পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: বীমা খাতের সংস্কার ও উন্নয়নে গঠনমূলক প্রস্তাবনা কুমিল্লা তিতাসে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সারাইলের আজবপুরে অবৈধভাবে মাটি কাটায় ৭ জনের কারাদন্ড

মোঃ ফারুক আহাম্মেদ স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সারাইলের আজবপুরে অবৈধভাবে মাটি কাটায় ৭ জনের কারাদন্ড

মোঃ ফারুক আহাম্মেদ স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৭ (সাত)ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছেন শারমিন বেগম সহকারী কমিশনার (ভুমি)সরাইল।

সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলার চুন্টা ইউনিয়নের আজবপুর ও নরসিনপুর বাজার সংলগ্ন হাওড়ে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে এই সাজা দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন বেগম।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন মোঃ নাছির উদ্দীন(৩৪),মোঃ আসিদ (৩০),মোঃ বাহার (৪০),মোঃ সবুজ(২৪) আঃ নূর (৩৭),মোঃ কবির (৩৩)এবং লিটন(৩৪)

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন বেগম বলেন, উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিনপুর ও আজবপুর বাজার এলাকা সংলগ্ন হাওড়ে মেঘনা নদী থেকে অবৈধভাবে মাটি কাট ছিলেন চক্রগুলো। গোপন সংবাদ ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাটিভর্তি ইঞ্জিনচালিত ৩টি নৌকা জব্দ করে স্থানীয় মেম্বারের জিম্মায় দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102