সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কোটচাঁদপুরে ইন্ডাষ্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ইফতার মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

মোঃ আবুল হাসান কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ:

ঝিনাইদহের কোটচাঁদপুরে ইন্ডাষ্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হয়েছে মাহে রমজানের তাৎপর্য ও ব্যবসায়িদের করনীয় শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল।
শুক্রবার বিকালে কোটচাঁদপুর মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে আই.বি.ডাব্লিউ.এফ এর সভাপতি ডা. বিলাল হোসেনের সভাপতিত্বে ও ব্যবসায়ী খলিলুর রহমান এর উপস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা, লেখক, গবেষক, বিভিন্ন ধর্মের আলোচক ও সমাজ সেবক কোটচাঁদপুর মহেশপুর গণমানুষের নেতা অধ্যাপক মতিয়ার রহমান।
এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা, সমাজ সেবক ও কোটচাঁদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম।
বক্তারা বলেন ১৯৮৩ সালে সৎ ব্যবসায়ী তৈরির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গঠিত হয় অরাজনৈতিক সংগঠন আই.বি.ডাব্লিউ.এফ। সিয়াম আমাদের আল্লাহ ভিরুতার শিক্ষা দেয়। যেভাবে আল্লাহর ভয়ে সমস্ত পানাহার থেকে বিরত থাকছি। ঠিক তেমনি ভাবে ভেজালমুক্ত, ন্যায্য মুল্য, সঠিক ওজনের ক্ষেত্রেও আল্লাহর ভয় করার আহবান জানান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি জিয়াউল ইসলাম খান, জেলা সেক্রেটারি আব্দুস সবুর।
তাছাড়া আরও উপস্থিত ছিলেন অধ্যাপক শরিফুল ইসলাম, শরিফুর রহমান খান টিটো, আব্দুর রাজ্জাক খান, মাস্টার রেজাউল ইসলাম, আব্দুল মজিদ, ডা. সাদ আহমেদ প্রমুখ।
শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান খান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102