সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

জলঢাকায় জুলাই ৩৬ বিজয় মেলার বর্ণাঢ্য উদ্বোধন

মাহমুদ আল-হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

মাহমুদ আল-হাছান, জলঢাকা প্রতিনিধি :

০১ সেপ্টেম্বর, সোমবার

জলঢাকা উপজেলা ডাকবাংলো মাঠে আজ থেকে পর্দা উঠলো জুলাই গণআন্দোলন স্মরনে “৩৬ জুলাই বিজয় মেলা”র। আজ সোমবার বিকাল ৫’০০ টায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সংগঠক জনাব আবু সাঈদ লিওন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঢাকা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সেলিমুর রহমান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নীলফামারী জেলার প্রধান সমন্বয়ক জনাব আব্দুল মজিদ, এনসিপি জলঢাকা উপজেলার প্রধান সমন্বয়ক জনাব রেজাউল করিম রাজু, জলঢাকা প্রেস ক্লাবের সেক্রেটারি শাজাহান কবির লেলিন, উপজেলা বিএনপি নেতা জনাব ময়নুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এনসিপি নেতা মোহায়মেনুর রহমান সানার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগন এমন জমকালো ও বর্ণাঢ্য জুলাই ৩৬ মেলার আয়োজনের জন্যে মেলা কতৃপক্ষকে ধন্যবাদ জানান। মাদক, জুয়া ও অশ্লীলতামুক্ত নির্মল বিনোদন ও বাণিজ্যিক পণ্যের প্রসারে আয়োজিত এ মেলা ব্যাপক ভূমিকা রাখবে বলে বক্তাগন মত প্রকাশ করেন।

০১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৩৬ দিন যাবত মেলাটি চলমান থাকবে বলে মেলা কতৃপক্ষ সুত্রে জানা গেছে। বর্নিল সাজে সজ্জিত মেলা প্রাঙ্গনে প্রায় শতাধিক বিভিন্ন পণ্যের স্টল, খাবারের দোকান, নাগরদোলা সহ বিভিন্ন রাইডের ব্যাবস্থা রাখা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102