সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

নুর-রাশেদের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর ও রাশেদ খানসহ দলের অন্যান্য নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে জেলা গণঅধিকার পরিষদ। এর আগে শনিবার (৩০ আগস্ট) বিকেল থেকে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দলটির অন্যান্য নেতাকর্মীরা সমবেত হতে থাকেন।

এরপর বিকেল ৫টার সময় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে শেষ হয় এবং সেখানেই সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে তারা।
এ সময় উপস্থিত ছিলেন – ঝিনাইদহ গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, গণ অধিকার পরিষদ হরিণাকুণ্ডু উপজেলা শাখার আহবায়ক, আমর বিন মারুফ (জিতু) সহ দলটির অন্যান্য নেতা-কর্মীরা।

সে সময় উপস্থিত বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইন্টেরিম সরকার যদি দেশ চালাতে ব্যর্থ হয়, তবে আমরা আবারও হরতাল-অবরোধ করে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব। আজ গণ অভ্যুত্থান-এর এক বছরে এসে কীভাবে পুলিশ ও সেনাবাহিনী হামলা চালায়। এ ঘটনার সুষ্ঠু বিচার এ সরকারকে করতে হবে।

একইসাথে বক্তারা আরও বলেন, জাতীয় পার্টির সঙ্গে এখনও আওয়ামী লীগের সন্ত্রাসীরা লুকিয়ে আছে। কাজেই দ্রুত এ দলটিকে নিষিদ্ধ করতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102