সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

রাজশাহীতে জুতার ভিতরে হেরোইন পাচারকালে ১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীতে র‍্যাবের অভিযানে নতুন জুতার সেলাইকৃত সোলের ভিতরে অভিনব কায়দায় ১২০ গ্রাম হেরোইন পাচারকালে বিশু হেমরম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, গোদাগাড়ী উপজেলার কাকনহাট চাত্রাপুকুর নুন্দাপুর গ্রামের মৃত জগেন হেমরমের ছেলে বিশু হেমরম(৩৮)

সোমবার (২৫ আগস্ট) রাতে রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া থানার দড়িখরবনা এলাকায় ১ মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে নিয়ে এসে বিক্রয় করার জন্য অবস্থান করছে এই সময় অভিযান পরিচালনা করে তার দেহ তল্লাশি করে তার পায়ে থাকা নতুন জুতার সেলাইকৃত সোলের ভিতরে লুকানো অবস্থায় ১২০ গ্রাম হেরোইন উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে গোদাগাড়ী নদীর ওপার সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য হিরোইন সংগ্রহ করে রাজশাহী জেলাসহ রাজধানী ঢাকার খুচরা ও পাইকারী বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102