বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ–চীন কৃষি পণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক  দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৫ আগস্ট ২০২৫

আজ কৃষি মন্ত্রণালয় ও চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস (GACC)-এর মধ্যে কৃষি পণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা  লেফটেন্যান্ট জেনারেল(অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস (GACC)-এর ভাইস মিনিস্টার ওয়াং লিং জুন।

বৈঠকে কৃষি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।  রপ্তানি ও আমদানি প্রক্রিয়া সহজীকরণ, অগ্রাধিকারভিত্তিক পণ্যের বাজার সম্প্রসারণ, কাস্টমস ও কোয়ারেন্টাইন সহযোগিতা জোরদার করে উদ্ভিদ স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় ও যৌথ গবেষণার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতধর্মী সহযোগিতার কাঠামো গড়ে তোলার ওপর আলোচনায়  বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের  আমের জন্য চীনের বাজার উন্মুক্ত করার সাম্প্রতিক অনুমোদনকে স্বাগত জানান। তিনি বলেন, এই সাফল্যের ওপর ভিত্তি করে দুই দেশ দ্রুত নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের প্রক্রিয়াজাত সহজীকরণ, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি সহযোগিতা জোরদার, পরিদর্শন ও পরীক্ষাগারের ফলাফলের পারস্পরিক স্বীকৃতি বিবেচনা, ডিজিটাল  অনুসন্ধান ও ঝুঁকিভিত্তিক ছাড়পত্র  ব্যবস্থার প্রচলন এগিয়ে নেওয়ার ব্যাপারে আগ্রহী। পাশাপাশি কাঁঠাল, পেয়ারা, আলু এবং সুগন্ধি চালের পরীক্ষামূলক চালান পাঠানোর সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন।

আলোচনা বন্ধুত্বপূর্ণ  ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ-চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ক্রমবর্ধমান অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করে এবং কৃষি বাণিজ্য সম্প্রসারণ ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার ব্যক্ত করে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102