সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাতের অভিযানে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় নৌকা ঘাট থেকে ভর্তুকি মূল্যের এসব চাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোস্তাফিজুর রহমান জানান, কিছু অসাধু ব্যক্তি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে বরাদ্দকৃত চাল কিনে অবৈধভাবে গুদামে মজুদ করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত চাল স্থানীয় ইউপি সদস্য মো. পরান বেপারীর জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় এনায়েতপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশে উন্মুক্ত নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

অভিযানে এনায়েতপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন। স্থানীয়দের অভিযোগ, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের অবৈধ বেচাকেনার সঙ্গেই এই চাল জড়িত। তাদের দাবি, নৌকা মালিক ও সংশ্লিষ্টদের গ্রেফতার করা গেলে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102