সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা-২ আসন পুনর্বিন্যাসের দাবিতে ও ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে এনসিপির সংবাদ সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের পুনর্বিন্যাস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সংসদ সদস্য প্রার্থী মনোনয়ন, উন্নয়ন এবং তিতাস উপজেলার এনসিপির বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন নিয়ে সংবাদ সম্মেলন করেছে এনসিপির তিতাস উপজেলা সভাপতি সাঈদ আহমেদ সরকার।
উপজেলার বাতাকান্দি বাজারে এনপিপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে সাঈদ আহমেদ সরকার বলেন, তিতাস ও হোমনা উপজেলার সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন রক্ষা করতে এই আসনটি নির্বাচন কমিশনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা হোক।

তিনি নিজেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন লাভের ইচ্ছা প্রকাশ করেছেন। সাঈদ আহমেদ সরকার আরো বলেন, তিতাস ও হোমনাকে চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে এনসিপি কাজ করছে। নেতাকর্মীদের বিরুদ্ধে প্রমাণিত অন্যায় হলে সাংগঠনিক ব্যবস্থা এবং প্রশাসনের সহায়তায় আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া তিনি জানান, উপজেলার সর্বস্তরের জনগণকে যুক্ত করতে শিগগিরই ইউনিয়ন কমিটি গঠন করা হবে। এর পূর্বে প্রতিটি ইউনিয়নে মতবিনিময় সভা আয়োজন করা হবে।

এ সময় শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও উন্নত সমাজ গঠনে সহযোগিতা করতে তিনি তিতাস ও হোমনার মানুষকে আহ্বান জানান। সংবাদ সম্মেলনে হোমনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাজু আহমেদ সরকার, তিতাস উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মামুন রশিদ ও মোহাম্মদ লুৎফরসহ দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102