রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

কর্ণফুলী টানেল সাইট অফিসে “উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও ব্যবস্থাপনা” সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেল সাইট অফিসে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মানব সম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় “উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও ব্যবস্থাপনা” বিষয়ে (১৫-১৭) আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত ০৩(তিন) দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুর রউফ, সচিব, সেতু বিভাগ ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এছাড়া, রিসোর্স পার্সন হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) জনাব আলতাফ হোসেন সেখ ও নির্বাহী প্রকৌশলী (নদীশাসন) জনাব মো: ওয়াশিম আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও প্রশিক্ষণ প্রদানকালে সচিব মহোদয় প্রকল্প ব্যবস্থাপনার বিষয়ে বিস্তৃত ধারণা প্রদান করেন। নিয়মতান্ত্রিকভাবে প্রকল্প পরিচলনা, সফলভাবে প্রকল্প সম্পন্ন করার ক্ষেত্রে সঠিক ব্যবস্থাপনার গুরুত্ব, প্রকল্প ব্যবস্থাপকের দক্ষতার সাথে প্রকল্প পরিচালনা এবং প্রকল্প পরিচালনার ক্ষেত্রে প্রকল্পের চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতা মোকাবিলার করার বিষয়গুলো সচিব সেতু বিভাগ প্রশিক্ষণকালে আলোচনা করেন। সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের কোন প্রকার ভোগান্তি না হওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন।

সেতু সচিব মহোদয় সকলের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন এবং প্রকল্প ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারি বিভিন্ন বিধি বিধান যথাযথভাবে অনুসরণ, কর্মকর্তা-কর্মচারীগণকে নিয়মিত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রুপান্তর করার বিষয়ে গুরুত্বারোপ করেন।প্রশিক্ষণে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ও পরিচালক (ওএন্ডএম)সহ সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং কর্ণফুলী টানেল সাইট অফিসের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102