সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন’ বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে —- অর্থ মন্ত্রী স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ নিহত বিজিবির ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জিং অপারেশনে বান্দরবানের থুইসাপাড়া থেকে ৪ পর্যটক নিরাপদে উদ্ধার বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারী খায়রুল বাশার বাহার এর প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি ভিশন ২০৩০ ঘোষণা বিটোপিয়া গ্রুপের বিটোপিয়ায় নেতৃত্বে বড় রদবদল; এক বছরে দ্বিগুণ কর্মসংস্থানের ঘোষণা ফেক আইডি তদন্তে ফোন দেওয়ায় আওয়ামী লীগের পক্ষে বক্তব্য, সাংবাদিককে গালাগাল ও হুমকির অভিযোগ চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ কবজি কাটা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

কুমিল্লা তিতাসে পরকীয়ার জেরে যুবককে ডেকে এনে ৪ টুকরো করে হত্যা:অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসে পরকীয়ার জেরে মোঃ নজরুল ইসলাম ভূইয়া (৩৫) নামে এক যুবককে ডেকে এনে
নৃশংসভাবে ৪ টুকরো করে হত্যার পর নদীতে ফেলে দেওয়ার অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। আটক নারী স্মৃতি আক্তার অন্তঃসত্ত্বা। নিহত নজরুল উপজেলার সাহাবৃদ্ধি গ্রামের মো. হানিফ ভূইয়ার ছেলে। এলাকাবাসীর দাবি, নজরুলের বিরুদ্ধে অতীতে কোনো চরিত্রগত অভিযোগ ছিল না।

তিতাস থানার ওসি শহিদুল উল্লাহ জানান, আটকরা হলেন, উপজেলা মজিদপুর গ্রামের মজু মিয়ার ছেলে হোসেন ও তার স্ত্রীস্মৃতি আক্তার। দুই সন্তানের জননী ও অন্তঃসত্ত্বা স্মৃতি ভাড়া বাসায় থাকাকালীন নজরুলের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। কয়েকবার আপত্তিকর দেখে ফেলেন স্বামী হোসেন। সম্পর্ক শেষ না হওয়ায় হোসেন হত্যার পরিকল্পনা করেন এবং তার নকশা অনুযায়ী স্ত্রী স্মৃতিকে দিয়ে নজরুলকে বাসায় ডেকে আনেন।

গত ৬ আগস্ট রাতে স্মৃতির ডাকে নজরুল তাদের বাড়িতে গেলে দরজার আড়ালে লুকিয়ে থাকা হোসেন চাইনিজ কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করেন। নজরুল মাটিতে লুটিয়ে পড়লে স্মৃতি তার মুখ চেপে ধরেন এবং হোসেন এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন। পরে লাশ ৪ টুকরো করে চারটি বস্তায় ভরে বাড়ির পাশের নদীতে ফেলে দেন। নজরুল নিখোঁজ থাকায় নিহতের বাবা থানায় নিখোঁজ ডায়েরি করেন।

আসামিদের স্বীকারোক্তির পর গতকাল রবিবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল
লাশ উদ্ধারের অভিযান শুরু করে। সংবাদ লেখা পর্যন্ত নদী থেকে ইটভর্তি প্লাস্টিকের ব্যাগে পাওয়া গেছে নিহতের দুটি বিচ্ছিন্ন হাত।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102