সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি, সিনিয়র রিপোর্টার :

০৯ আগস্ট, ২০২৫

গতকাল (৯ আগস্ট) শনিবার বিকালে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

স্টেডিয়ামটি পরিদর্শনকালে তিনি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফিও তুলে দেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমাদের তিনটি আন্তর্জাতিক স্টেডিয়ামে আন্তর্জাতিক ও বিপিএল এর ম্যাচগুলো হয়ে থাকে। এটাকে বিকেন্দ্রীকরণ করার জন্য উত্তরবঙ্গে রাজশাহী স্টেডিয়াম ও দক্ষিণবঙ্গে বরিশাল কিংবা খুলনা স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, আপনারা জানেন বিসিবির দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ রাজশাহী পরিদর্শন করে গেছেন। এবারের বিপিএল আয়োজন করার জন্য কী কী সংস্কার করা প্রয়োজন তা দেখতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে রাজশাহীতে বেশ কয়েকটি ম্যাচ আয়োজন করা যাবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102