সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও :

প্রতিনিধি, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে সাকিবুল ইসলাম খোকা (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত ৮ আগস্ট শুক্রবার দিবাগত রাতে সাড়ে ১০টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এর আগে একই দিন বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে একটি দোকানে সাপে দংশন করে ওই শিক্ষার্থীকে। নিহত শিক্ষার্থী সাকিবুল ইসলাম উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বাদামবাড়ী কদমতলা গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। তিনি বড়পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে বাড়ির পাশে একটি দোকানে ফোন চালানোর সময় দোকানের ছাউনি থেকে বেরিয়ে এসে এক বিষধর সাপব তাকে দংশন করে। ওই সময় ওই কিশোর সাপের কামড়ের বিষয়টি বুঝতে পারেনি। পরে ব্যথা উঠলে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। তিনি ক্ষত স্থান থেকে বুঝতে পারে সাপের কামড়। পরে অসুস্থ অবস্থায় তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অ্যান্টিভেনম না থাকায় ঠাকুরগাঁও রেফার্ড করা হয়। সেখানেও অ্যান্টিভেনম না থাকাই অবারও তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে পথিমধ্যে দশমাইল এলাকায় মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই শিক্ষার্থী। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তার বলেন, বাংলাদেশের কোথায় বর্তমানে অ্যান্টিভেনম সাপ্লাই নাই। আগে অপারেশন প্লান থেকে এসব সাপ্লাই দিত। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102