শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

কুমিল্লা তিতাসে মানবিক কাজের জন্য এগিয়ে আসে মানবিক চরিত্রের ব্যক্তিরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা তিতাসে মানবিক কাজের জন্য এগিয়ে আসে মানবিক চরিত্রের ব্যক্তিরা। তেমনই একজন ব্যক্তি হলেন, মহসিন মুন্সি। তাঁর গ্রামের বাড়ি হলো কুমিল্লার তিতাস উপজেলা জগতপুর ইউনিয়নের কানাইনগর গ্রামে। মানবিক কাজ করার জন্য তিনি মানবিক ঐক্য ফাউন্ডেশন নামে একটা সামাজিক সেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছেন। আর সংগঠনটি সৃষ্টির পর থেকেই সমাজে অবহেলিত অসহায় মানুষজনের পাশে দাড়িয়ে সেই অবহেলিত অসহায় মানুষজনকে দিয়ে যাচ্ছেন আর্থিক সহায়তা।

এছাড়া তিনি তিতাস উপজেলার বিভিন্ন মসজিদ- মাদরাসা ও এতিমখানায় গিয়েও কোরআন শরিফ, জায়নামাজ, তাসবী ছড়া, শীত বস্তু, পোষাকসহ বৃক্ষরোপণ করাসহ আরও অনেক কিছুই সহায়তা দেওয়ার মতো কর্মকাণ্ড গুলো দেখা গেছে। তিনি রাজধানীর ঢাকায় কর্মস্থলে থেকেও নিয়মিত নিচ্ছেন এলাকায় অসহায় মানুষজনের খোঁজ-খবর। আর সেই খবর শুনতে পেলেই ঢাকা থেকে ছুটে চলে আসেন নিজ এলাকায়। এসেই জগতপুর ইউনিয়নের জগতপুর এলাকার দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ডায়ালাইসিস চিকিৎসাধীন অসহায় এক নারীকে চিকিৎসা জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন মানবিক ঐক্য ফাউন্ডেশন। ওই রোগীর চিকিৎসা চলমান এবং নিয়মিত ডায়ালাইসিসের জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন। সমাজের বৃত্তবান ব্যক্তিরা অল্প অল্প করে আর্থিক সহায়তা দলেই অসহায় নারীর জন্য অনেক উপকার হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102