সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

সুনামগঞ্জে সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জে সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্থানীয় ট্রাফিক পয়েন্ট ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন এর উপদেষ্টা নুরুল হাসান আতাহার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, এইচএমপি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ পল্লী বিদুৎ সমিতির সভাপতি আবুল হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, প্রথম আলোর প্রতিনিধি এডভোকেট খলিকুর রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, সুজন’র সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সভাপতি মাহবুবা আক্তার জেবা সহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়কে ফিটনেস বিহীন গাড়ি চলছে। লক্কর ঝক্কর বাস চলছে। ড্রাইভারদের বেপরোয়া গতি সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া হেলপার রা গাড়ি চালাচ্ছে। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফিটনেস বিহীন যানবাহন বন্ধ করা হচ্ছে না। যার কারণে দূর্ঘটনা বাড়ছে। দূর্ঘটনার কারণ চিহ্নিত না করায় দূর্ঘটনা বাড়ছে। মানুষ রাস্তায় মারা যাচ্ছে।

ড্রাইভার ও হেলপারের অদক্ষকতা আর অবহেলার কারণে গত (৬ই আগষ্ট) সুনামগঞ্জের বাহাদুরপুর এলাকায় যাত্রীবাহি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন ছাত্রীসহ তিনজনের প্রাণ কেড়ে নেয় ঘাতক বাস। অবিলম্বে এইসব খুনীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102