সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশনে’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশনে’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শাহাব উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ আমরেলা কুমিল্লার চৌদ্দগ্রামে ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন’ চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন পর্যায়ের কিন্ডারগার্টেন এর শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা ও কুমিল্লা থেকে আগত কয়েকজন মাস্টার ট্রেইনার। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ অ্যাসেসিয়েশনে নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

২ই আগষ্ট শনিবার উপজেলার কাশিনগর ইউনিয়নের কাশিনগর ডিগ্রি কলেজ হলরুমে এ উপলক্ষে আয়োাজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন’ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার, বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার মো. সিরাজুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন’ এর কেন্দ্রীয় মহাসচিব এম. এ. মান্নান মনির, কো-চেয়ারম্যান, বিশিষ্ট মাস্টার ট্রেইনার ড. মো. মনিরুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: মিজানুর রহমান, ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন’ এর কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব মো. মাসুদ রানা।

কাশিনগর উইনডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. হুমায়ুন কবির এর সভাপতিত্বে এবং মিয়াবাজার মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুল এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. শাহজাহান এর সঞ্চালনায়,
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলাবাগান জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুল এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ড. মো. আব্দুল জলিল, মিয়াবাজার আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ওয়াসিম উদ্দিন, করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক মুহা. ফখরুদ্দীন ইমন, কাদৈর আল-আমিন একাডেমীর প্রধান শিক্ষক মো: আরিফ বিল্লাহ, দেড়কোটা জিনিয়াস ফেয়ার একাডেমীর প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন স্কুল থেকে আগত প্রশিক্ষণার্থী শিক্ষকবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102